চট্টগ্রাম টেস্ট ২য় দিন: দিনের প্রথম আঘাত সাকিবের

 

    ব্রেক থ্রু এনে দিলেন সাকিব


বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দিলেন সাকিব আল হাসান। অফ স্টাম্পের বাইরে তাঁর ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছেন লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০৪ বলে ৫৯ রান করা দিনেশ চান্ডিমাল। ৫ উইকেটে শ্রীলঙ্কার রান ৩৭৫।


শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩৬৯

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আকাশ সকালে মেঘলা ছিল। অনেকেই হয়তো আশা করেছিলেন, মেঘলা এই কন্ডিশনকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কার এক–দুইটা উইকেট তুলে নিতে পারবে বাংলাদেশের বোলাররা। কিন্তু সেটা হয়নি। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টায় কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। এই সময়ে তারা তুলেছে ৫৫ রান। সব মিলিয়ে দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা শেষে শ্রীলঙ্কার রান ৪ উইকেটে ৩৬৯।


দিনেশ চান্ডিমালকে আউট করে বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দিয়েছেন সাকিব আল হাসান

দ্বিতীয় দিনের খেলা শুরু

চট্টগ্রামের আকাশে মেঘ আছে। তবে বৃষ্টি নেই বলে ঠিক সময়েই শুরু হয়েছে টেস্টের দ্বিতীয় দিনের খেলা। দিনের প্রথম ওভারটি করছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। তিনি বল করছেন তিনটি স্লিপ নিয়ে। প্রথম বলেই দিনেশ চান্ডিমালের ব্যাটের কানা ছুঁয়ে বল গিয়েছিল প্রথম স্লিপে। কিন্তু সেটি ক্যারি করেনি।

চট্টগ্রাম টেস্টের ২য় দিনের খেলায় স্বাগতম

চট্টগ্রাম শহরে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে সকালে। এখন আকাশজুড়ে কালো মেঘ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে গতকাল শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে তুলেছে ৩১৪ রান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ কাভার করতে যাওয়া প্রথম আলোর প্রতিবেদক মোহাম্মদ জুবাইর জানিয়েছেন, এখন যে পরিস্থিতি, খেলা শুরু হবে সময় মতোই।

Comments

Popular posts from this blog

নোয়াখালীর সুবর্ণচর বৃষ্টিবিঘ্নিত সকালে ভোটারের উপস্থিতি কম

US-China economic flashpoints in Yellen's China trip

Economics of Eid