ভয়াবহ আগুন নেভাতে ছুটে গেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট

 

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রামের বায়েজিদে টেক্সটাইল এলাকার একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

শুক্রবার (২৯র্চ) বিকেলে আগুনের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগা জুতার কারখানার নাম র‍্যাং ডা ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ লিমিটেড।

Comments

Popular posts from this blog

US-China economic flashpoints in Yellen's China trip

Economics of Eid

HC allows student politics on Buet campus following BCL leader's writ