এবার দিল্লিতে খেলবে চেন্নাই, মোস্তাফিজ থাকবেন তো
মোস্তাফিজুর রহমান নিজের কাজটা করেছেন। চেন্নাই সুপার কিংসের খেলা নিজের প্রথম দুই ম্যাচে নিয়েছেন ৬ উইকেট, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। তবে আইপিএলে পারফর্ম করেও দলের সমন্বয় আর কন্ডিশনের কারণে বাদ পড়ার নজির আছে অনেক খেলোয়াড়ের। মোস্তাফিজের বেলায় আজ কি তেমন কিছু ঘটলেও ঘটতে পারে?
চেন্নাই তাদের প্রথম দুটি ম্যাচ খেলেছে ঘরের মাঠে। চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামের উইকেটে বল গ্রিপ করে। মোস্তাফিজের বোলিংয়ের জন্য যেটাকে অনেকেই বলেন আদর্শ উইকেট। আজ চেন্নাই তাদের তৃতীয় ম্যাচটি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। ম্যাচটি হবে দিল্লির মাঠ বিশাখাপট্টনমে। এখানেও চেন্নাই কি মোস্তাফিজের ওপর ভরসা রাখবে?
প্রশ্নটা উঠছে। কারণ, দিল্লির উইকেটের চরিত্র চেন্নাইয়ের চেয়ে কিছুটা ভিন্ন। চেন্নাইয়ের উইকেট মোস্তাফিজের কাটারের জন্য আদর্শ জায়গা। গতকাল বিকেলে চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স জানিয়েছেন, দিল্লির উইকেটে ঘাস আছে। পেসারদের জন্য শুরুতে থাকবে সুইংও। ভাইজাগে সন্ধ্যার পর দেখা যেতে পারে শিশিরও।

Comments
Post a Comment